২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ মার্চ ২০২০ www.24ghonta.news১৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৮ রজব ১৪৪১ হিজরি

পাহাড় কাটার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২০ । ১২:১৮ দুপুর

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পাহাড় কাটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ চার ঠিকাদারী প্রতিষ্ঠানকে পনের লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর(চট্টগ্রাম)। চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাড়পত্র ব্যাতিত পাহাড় কাটায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা-৭ অনুযায়ী পরিবেশের ক্ষতি সাধনের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তিন লক্ষ পাঁচ হাজার টাকা, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এ রহমান এন্টারপ্রাইজকে ছিয়াত্তর হাজার দুইশত পঞ্চাশ টাকা, স্টারলাইন সার্ভিসেস লিমিটেডকে তিন লক্ষ একাশি হাজার দুইশত পঞ্চাশ টাকা, মেসার্স আব্দুর রাজ্জাক কে তিন লক্ষ পাঁচ হাজার টাকা এবং জাকির এন্টারপ্রাইজ এন্ড খোকন এন্টারপ্রাইজকে চার লক্ষ সাতান্ন হাজার পাঁচশত টাকা সাত কার্যদিবসের মধ্যে পরিশোধ করার জন্য বলা হয়, বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আদেশে আরো বলা হয়,পাহাড়কে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এবং ভবিষ্যত উন্নয়ন কর্মকান্ডের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ ও এধরনের অপরাধ না করার জন্য অঙ্গীকারনামা দাখিল করার জন্য।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারী ছাড়পত্র না নিয়ে শিক্ষক ক্লাব কাম গেস্ট হাউস নির্মাণের জন্য পাহাড় কাটায় কু্বিপ্রশাসনকে কারণ দর্শানোর নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন