২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ মার্চ ২০২০ www.24ghonta.news১৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৮ রজব ১৪৪১ হিজরি

প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে প্রতীকী ক্লাস, ক্লাসরুম দাবি শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২০ । ১২:২৪ দুপুর

কুবি প্রতিনিধি: শ্রেণিকক্ষ সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এরই ধারাবাহিকতায় এবার শ্রেণিকক্ষ সংকটে মাঠে নেমেছে বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে প্রতীকী ক্লাস নিচ্ছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (২ মার্চ) সকাল ৮.৩০ টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা। অবস্থানের এক পর্যায় শিক্ষার্থীরা প্রতীকী ক্লাস নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ পাঁচ বছর যাবত একটি কক্ষে আমাদের ক্লাস পরীক্ষা সব চলে আসছে।আমাদের কোনো ল্যাব না থাকায় আমরা প্র‍্যাক্টিক্যাল কাজগুলো হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছিনা।

এরই সুবাদে গত সপ্তাহে প্রশাসন বিজনেস স্টাডিজ অনুষদে কয়েকটি রুম বরাদ্দ দিলে ওই অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি ফিরিয়ে নেয়। এখন প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহ সময় চাইছে যেটি আমরা মেনে নিতে পারছি না।

এর আগে উপাচার্য তার কার্যালয়ে যেতে নিলে বিভাগের শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে সমাধান চায়। উপাচার্য সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আজকের মধ্যে সমাধান চেয়ে আন্দোলন শুরু করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় উপাচার্য সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানকে নিয়ে আলোচনায় বসেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন