২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ মার্চ ২০২০ www.24ghonta.news১৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৮ রজব ১৪৪১ হিজরি

সন্তান ও স্ত্রীর পর চলে গেলেন দগ্ধ শহিদুল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২০ । ১২:৫৬ দুপুর

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্তান ও স্ত্রীর পর মারা গেলেন অগ্নিদগ্ধ শহিদুল কিরমানীও। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার ভোরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সমন্বয়কারী ড. সামন্ত লাল সেন। শহিদুলকে নিয়ে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

গত বৃহস্পতিবার ভোরে নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় সেদিনই মারা যায় শিশু রুশদিসহ তিনজন। আর আগুনে পুড়ে দগ্ধ হন শহিদুল কিরমানী ও তার স্ত্রী জান্নাতুল। এর মধ্যে শহিদুলের শরীরের ৪৩ শতাংশ ও তার স্ত্রী জান্নাতুলের ৯৫ শতাংশ পুড়ে যায়। তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গতকাল রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান জান্নাতুল। আর তার স্বামী শহিদুল কিরমানীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে রবিবার সকালে নেয়া হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে না ফেরার দেশে চলে যান শহিদুলও।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন