২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ মার্চ ২০২০ www.24ghonta.news১৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৮ রজব ১৪৪১ হিজরি

পুলিশের মহানুভবতায় পিতা-মাতার কোলে ফিরল তিন শিশু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২০ । ৬:২৫ সন্ধ্যা

নওগাঁর আত্রাইয়ে হারিয়ে যাওয়া তিন শিশু ফিরল মা-বাবার কোলে। গতকাল রবিবার রাতে তাদের মা-বাবার হাতে তুলে দেয় পুলিশ। সন্তানদের ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পিতা-মাতাগণ।

ওই তিন শিশু হলো- বাগমাড়া উপজেলার বীরকয়া গ্রামের মান্নান মণ্ডলের ছেলে শিহাব, একই গ্রামের আলতাব হোসেনের ছেলে আসিব হোসেন ও আশরাফ হোসেনের ছেলে মাহফুজ।

উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরাঘুরি কালে ছোট্ট তিন শিশুকে আত্রাই থানার ডিএসবি নুরুল ইসলাম দেখতে পায়। পরে তাদের নাম-পরিচয় জিজ্ঞাসা করলে তারা কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে তারা ঘুরতে ঘুরতে এ পর্যন্ত চলে এসেছে। পরে তিনি তাদের থানায় নিয়ে যান।

থানার ভারপ্রাপ্ত কর্মতর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, হারিয়ে যাওয়া ওই শিশুদের থানায় নিয়ে এসে রাতের খাবার খাওয়ানোর পর তাদের পরিবারে খবর পাঠালে তারা থানায় আসেন। পরে রাতেই সংবাদকর্মীদের উপস্থিতিতে তাদের মা-বাবার কাছে তুলে দেয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন