২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩ মার্চ ২০২০ www.24ghonta.news২০ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৯ রজব ১৪৪১ হিজরি

ইতালিতে এক বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ । ১১:৪৪ সকাল

ইতালির মিলানে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (০২ মার্চ) রোম দূতাবাসের একটি সূত্র সময় সংবাদকে এ বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্র জানায়, আক্রান্ত বাংলাদেশি যুবক ইতালির উত্তরাঞ্চলীয় নগরী মিলানে বসবাস করেন। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, দেশটির উত্তরাঞ্চলে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত ১ হাজার সাতশো’র বেশি আক্রান্ত এবং ৩৪ জনের মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক কাজ করছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন