২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ মার্চ ২০২০ www.24ghonta.news২১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১০ রজব ১৪৪১ হিজরি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত, আহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২০ । ১২:১৫ রাত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের নছিম আলীর ছেলে জাকের আলী (২২) ও জুড়ী উপজেলার বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে আব্দুল মুকিত (২৫)। তারা ঘটনাস্থলেই মারা যান।

মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরেক বাংলাদেশি আমুলি গ্রামের উকিল মিয়ার ছেলে শাওন (২২) গুরুতর আহত হয়েছেন। শাওন রিয়াদ কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে বাসা থেকে কর্মস্থলে যাবার পথে প্রাইভেট কারের চাকা খুলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশির মরদেহ রিয়াদের কিং ফাহাদ হাসপাতালের মর্গে রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন