২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ মার্চ ২০২০ www.24ghonta.news২১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১০ রজব ১৪৪১ হিজরি

ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২০ । ১:০১ দুপুর

রাজধানীর তুরাগে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে র‍্যাব। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবির জ্যাকেট, ওয়্যারলেস সেট, হাতকড়া এবং পুলিশের ভুয়া আইডিকার্ড উদ্ধার করা হয়।

আজ বুধবার ভোরে তুরাগের ধউর বেড়িবাঁধ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১।

আটক ব্যাক্তিদের নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি র‍্যাব।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন