২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ মার্চ ২০২০ www.24ghonta.news২১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১০ রজব ১৪৪১ হিজরি

বাংলাদেশসহ ১০ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২০ । ১:১৪ দুপুর

চীনে উৎপত্তি হওয়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১০ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে সে দেশের সরকার।

মঙ্গলবার (৪ মার্চ) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ টুইটারে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে গাল্ফ নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশসহ আরও ১০টি দেশের নাগরিকরা উক্তদেশগুলোর কুয়েত দূতাবাসকর্তৃক ছাড়পত্র দেখাতে না পারলে কুয়েতে প্রবেশ করতে পারবে না।

আগামী ৮ মার্চ থেকে বাংলাদেশসহ ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মিসর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া ও লেবাননের নাগরিকদের ওপর এ কড়াকড়ি আরোপ করা হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।

গাল্ফ নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কুয়েতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পর্যন্ত এ ভাইরাস আক্রান্তের সংখ্যা ৫৬ ছিল। তবে মঙ্গলবার দেশটিতে নতুন করে কোনও ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হননি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন