২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ মার্চ ২০২০ www.24ghonta.news২১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১০ রজব ১৪৪১ হিজরি

ওমরাহ হজ বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২০ । ৮:২৮ রাত

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসকারীদের জন্য ওমরাহ হজ পালন বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। ইতিমধ্যে সৌদিতে ৭০ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। সীমান্ত ঘিরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সৌদি আরবের সংবাদমাধ্যম এসপিএ এর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডলইস্ট আই’ বুধবার (০৪ মার্চ) এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়ার পর্যন্ত ওমরাহ পালনের জন্য কেউ মক্কা বা মদিনা শহরে প্রবেশ করতে পারবেন না। তবে প্রতিদিনই পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে যেসব দেশে করোনা শনাক্ত হয়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণ বা ওমরাহ পালনের জন্য সৌদিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, করোনা ভাইরাস মোকাবেলায় দেশটিতে ২৫টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন