২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ মার্চ ২০২০ www.24ghonta.news২১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১০ রজব ১৪৪১ হিজরি

ঠাকুরগাঁওয়ে সড়কের পাশ থেকে ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২০ । ৮:৫০ রাত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পল্টন সংলগ্ন একটি এলাকায় সগকের ধার থেকে শ্রাবনী রানী রায়(১৪) নামের এক স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

আজ বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

নিহত শ্রাবনী রানী স্থানীয় ভবেশ রায়ের মেয়ে। শ্রাবনী শহরের সি এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রণির ছাত্রী ছিলো।

শ্রানীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও পুরো এলাকায়। সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। শ্রাবনীর নির্মম ভাবে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি   দাবি করেন স্থানীয়রা।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন