২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ মার্চ ২০২০ www.24ghonta.news২১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১০ রজব ১৪৪১ হিজরি

পিরোজপুরের সেই বিচারকের বদলি কেন অবৈধ নয় : হাইকোর্ট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২০ । ৯:৩৮ রাত

সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল দম্পতিকে দুর্নীতির মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানো বিচারক মো. আবুল মান্নানকে প্রত্যাহার কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আবুল মান্নানকে প্রত্যাহার এ সংক্রান্ত কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন ভিত্তিতে বুধবার (৪ মার্চ) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সুয়োমোটো এই রুল জারি করেন।

আগামী ১১ মার্চের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ দিনের সংবাদপত্রে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ আদালতের নজরে আনেন।

উল্লেখ্য, দুর্নীতির একটি মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী লায়লা ইরাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নান।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এ আদেশ দেওয়ার পর অপরাহ্ন তিনটায় আইন মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে বদলির (স্ট্যান্ড রিলিজ) নির্দেশ পান ওই বিচারক। তার স্থলাভিষিক্ত করা হয়ে অধস্তন বিচারকে। নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারক বিকালের মধ্যে ওই দম্পত্তির জামিন দেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন