২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৫ মার্চ ২০২০ www.24ghonta.news২২ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১১ রজব ১৪৪১ হিজরি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন পরিসংখ্যান বিভাগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ । ৮:৩৫ সকাল

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পরিসংখ্যান বিভাগ। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এতে প্রথম রানার-আপ হয়েছে ইংরেজি বিভাগ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে লোকপ্রশাসন বিভাগ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ড. মো. শামিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুর চাহিদা রয়েছে। কিন্তু আমাদের রিসোর্স কম। প্রশাসন কে কাজ করতে দিতে হবে।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন