২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৫ মার্চ ২০২০ www.24ghonta.news২২ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১১ রজব ১৪৪১ হিজরি

শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

-জুতোয়-স্বর্ণ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ । ৮:৫০ সকাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণসহ মালয়েশিয়া থেকে আগত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

ঢাকা কাস্টম হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।

এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আগত এমএইচ১৯৬ নম্বর ফ্লাইটের যাত্রী শেখ সাদিকে চ্যালেঞ্জ ও তল্লালি করা হলে তার কাছে দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন