২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৪ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১০ সফর ১৪৪১ হিজরি

পটিয়ায় যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, ভ্রাম্যমান আদালতের জরিমানা

.jpeg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ । ৮:১৭ রাত

চট্টগ্রাম কক্সবাজার আরকান মহাসড়কের উপর নিমির্ত কমল মুন্সির হাটের যাত্রী ছাউনি টি বার বার দখল করে ১টি চক্র ফল ফ্রুটের ব্যবসা পরিচালনা করছিল দীর্ঘদিন যাবত।

বুধবার (৯ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনাকালে যাত্রী ছাউনীতে অবৈধভাবে ফলফ্রুট এর দোকান দেয়ার অপরাধে ০২জন বিক্রেতাকে ৩,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন এবং দোকন উচ্ছেদ করা হয়।

এর আগে  অনেকবার উচ্ছেদ অভিযান করা হলে ১টি চক্র কিছুদিন যেতে না যেতে আবার পুনরায় ব্যবসা চালু করে আসছিল।

এ বিষয়ে ইউএনও বলেন, অবৈধ ভাবে যে কোন জায়গায় দখল হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন