২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৫ মার্চ ২০২০ www.24ghonta.news২২ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১১ রজব ১৪৪১ হিজরি

ভাটিয়ারীতে ইয়াবাসহ আটক ২

সীতাকুণ্ডের ভাটিয়ারী
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ । ৭:১০ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ৫শত পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫মার্চ) দুপুর একটার সময় ভাটিয়ারী বাস কাউন্টার পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে ফরিদপুর জেলার, বোয়ালমারী থানার পশ্চিম ছরবর্ণি গ্রামের মিজানুর রহমানের পুত্র মোঃ ইমরান হোসেন (২৫) এবং মাগুরা জেলা ও থানার মোহাম্মদপুর গ্রামের আতিউর রহমানের পুত্র মোঃ আল ইমরান (২৮)।

থানা সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানে সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহবুবের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের সূত্রের সংবাদে দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাসী করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন