২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৬ মার্চ ২০২০ www.24ghonta.news২৩ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১২ রজব ১৪৪১ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোর সংঘর্ষে ৬ জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২০ । ৭:১৭ সকাল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার জন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দিনগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী লিমন পরিবহন ও সিলেটগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)। আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)।

দুর্ঘটনার পর বাসটি আটক করে বাসটিতে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী। দুর্ঘটনায় নিহতদের লাশ খাটিয়ার হাইওয়ে থানার কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, মাইক্রোবাসের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার কারণে ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন।

তিনি আরও জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোটি সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় বাসটি খাদে পড়ে গেলেও বাসের কোনো যাত্রী তেমন আহত হননি।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন