২৪ ঘন্টা নিউজ
শনিবার ৭ মার্চ ২০২০ www.24ghonta.news২৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৩ রজব ১৪৪১ হিজরি

৭ই মার্চের ভাষণকে যারা অস্বীকার করে তারা স্বাধীনতাবিরোধী: কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২০ । ১:২০ দুপুর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ৭ই মার্চের ভাষণকে অস্বীকার করে তারা দেশের স্বাধীনতাকেই স্বীকার করে না।

শনিবার (৭ মার্চ) সকালে, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা ৭ই মার্চ মানে না তাদের মধ্যে স্বাধীনতার কোনো চেতনা নেই। তারা লোক দেখানো স্বাধীনতার কথা বলে। তারা প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করছে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। তার ওই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে নামলে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা।

তিনি আরও বলেন,, ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এর জন্য আলাদা কোনো আয়োজন দরকার নেই। বাঙালির জাতির হাজার বছরের ইতিহাসে ৭ মার্চ এক অবিস্মরণীয় দিন। বাঙালির জাতির হাজার বছরের ইতিহাসে ৭ মার্চ এক অবিস্মরণীয় দিন।

তিনি ১৯৭১ সালের ঐতিহাসিক এই দিনে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন