২৪ ঘন্টা নিউজ
শনিবার ৭ মার্চ ২০২০ www.24ghonta.news২৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৩ রজব ১৪৪১ হিজরি

আমিরাতে করোনাভাইরাসে নতুন ১৫জন আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২০ । ১:২৭ দুপুর

আরব আমিরাত প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন করে আরও ১৫ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে। স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় জানিয়েছে, আরব আমিরাতে করোনায় আক্রান্ত দুই চীনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ওই রোগীদের মধ্যে একজনের বয়স ৩৮ বছর এবং অপরজনের বয়স ১০ বছর। আমিরাতে ওই পরিবারের সদস্যদের শরীরেই প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ওই পরিবারে চারজন সদস্য রয়েছে। তারা সবাই চিকিৎসা নিয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই চারজনই এখন করোনামুক্ত।

আমিরাতে করোনায় আক্রান্তদের মধ্যে একজন করে থাইল্যান্ড, মরক্কো, চীন ও ভারতের নাগরিক। অপরদিকে দু’জন করে সৌদি আরব, ইথিওপিয়া এবং ইরানের নাগরিক। অপরদিকে, আমিরাতের তিন নাগরিকও এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন