২৪ ঘন্টা নিউজ
শনিবার ৭ মার্চ ২০২০ www.24ghonta.news২৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৩ রজব ১৪৪১ হিজরি

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২০ । ৭:৩৫ রাত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উরুগুয়ে এবং লন্ডনে ১১ দিনের সরকারি সফর শেষে আজ বিকেলে দেশে ফিরেছেন।

কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পৌঁছানোর পর রাষ্ট্র প্রধানকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, কূটনীতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচারি, বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিইরা জুনিয়র, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব,পররাষ্ট্র সচিব এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

এর আগে, রাষ্ট্রপতি মন্টেভিডিওতে উরুগুয়ের প্রেসিডেন্ট কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে এবং লন্ডনে কিছু বেসরকারী কর্মসূচিতে অংশ নিতে গত ২৬ ফেব্রুয়ারি উরুগুয়ের উদ্দেশে ১১ দিনের সফরে ঢাকা ত্যাগ করেছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন