২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৪ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১০ সফর ১৪৪১ হিজরি

২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ । ৯:২৬ রাত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটির সম্মেলন আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ক্ষমতাসীন দলের মেয়াদোত্তীর্ণ আরও দুটি সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের সম্মেলনের তারিখও নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে সংগঠনগুলোর সম্মেলনের তারিখ নির্ধারণ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন কৃষক লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগেরও সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এসব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মেলনের তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। তারা নির্ধারিত সময়ে সম্মেলন আয়োজন করবেন বলে জানান তিনি।

বিপ্লব বড়ুয়া জানান, আগামী ২৩ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ যুবলীগের সপ্তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগ এবং ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন