২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ মার্চ ২০২০ www.24ghonta.news২৫ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৪ রজব ১৪৪১ হিজরি

নতুন ওয়ানডে অধিনায়ক তামিম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২০ । ৭:১৫ রাত

গুঞ্জন ছিল মাহমুদউল্লাহ রিয়াদকে ওডিআই অধিনায়ক করা হবে। কিন্তু বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হলেন তামিম ইকবাল। রোববার অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তামিম অধিনায়ক হচ্ছেন-এমন একটা খবর রোববার সকাল থেকেই ভেসে বেড়াচ্ছিল ক্রিকেটাঙ্গনে। তবে অনেকেই এগিয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদকে। তিনিই যে টি-টোয়েন্টি অধিনায়ক। তবে তার ফর্ম নিয়ে কিছুটা শঙ্কা আছে। এ কারণেই ওপেনার তামিমকে বেছে নিয়েছে বিসিবি।

জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ খেলেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তার জায়গায় এখন দেখা যাবে তামিমকে। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়েই অধিনায়ক তামিমের আনুষ্ঠানিক পথচলা শুরু হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন