২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ মার্চ ২০২০ www.24ghonta.news২৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৫ রজব ১৪৪১ হিজরি

পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ কনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২০ । ৮:২৬ সকাল

রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কনের মরদেহও উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। নিখোঁজ সবাইকে খুঁজে পাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

নববধূর শোকে কাঁদছেন বর

শুক্রবার বিকেলে পবা উপজেলার হরিয়ান ইউনিয়ের খানপুর গ্রামে বৌভাতের অনুষ্ঠান শেষে বর-কনেসহ ইঞ্জিনচালিত দু’টি নৌকায় করে ডাঙ্গারহাটে ফিরছিলেন কনেপক্ষের ৪০ জন। সন্ধ্যায় উত্তাল ঢেউয়ে নৌকা দু’টি উল্টে যায়। তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন সাঁতরে তীরে ওঠেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন