ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন থেকে অজ্ঞাতনামা মহিলার কংকাল ও পোষাক উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
রোববার (৮মার্চ) লেলাং বন্দেরাজা গায়েবি মসজিদের কবরস্থানের পাশে আকাশি গাছের বাগান থেকে অজ্ঞাতনামা ওই মহিলার মাথার খুলি, চুল, নীচের চোয়াল সহ কংকালের বিভিন্ন অংশের হাঁড় পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থল থেকে মেয়েটির পড়নের জামা-কাপড়ও পাওয়া যায়।

এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসব উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
মেয়েটির পড়নের কামিজ দেখে কেউ যদি মেয়েটিকে সনাক্ত করতে পারলে ফটিকছড়ি থানায় জানানোর জন্য অনুরোধ করেছে থানার ওসি বাবুল আকতার।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২০ । ১১:০৬ সকাল