২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ মার্চ ২০২০ www.24ghonta.news২৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৫ রজব ১৪৪১ হিজরি

করোনা’ ভাইরাস নিয়ে কাউন্সিলর শৈবাল দাশ সুমনের ব্যাতিক্রম উদ্দ্যেগ : মাস্ক বিতরণ

করোনা ভাইরাস
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২০ । ৪:৫৬ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ : নিজস্ব প্রতিনিধি : আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়ে অন্যান্য কাউন্সিলররা যখন নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত ঠিক তখনই ‘করোনা’ ভাইরাস প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

ব্যাক্তি উদ্দ্যোগে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে করোনা’ ভাইরাস সম্পর্কে সচেতন করতে তিনি লিপলেট বিতরণ করেছে। নিজ অর্থায়নে তৈরি মাস্ক নিয়ে ছুটছেন জামালখান ওয়ার্ড বাসিন্দাদের দ্বারে দ্বারে। স্কুলশিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের বিতরণ করছেন এই মাস্ক। পরাতে ভুল করেননি নগরবাসীর অভিভাবক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকেও।

গত বুধবার (৪মার্চ) সকাল ১০টা থেকে জামালখান ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে আসছেন ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারী মাস্ক পরে এ কার্যক্রম উদ্বোধন করেন চসিক মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন। করোনা ভাইরাস প্রতিরোধের এমন ব্যতিক্রমী উদ্যোগ ছাড়াও শৈবাল দাশ সুমন প্রশংসিত হয়েছেন জামালখান ওয়ার্ডকে নান্দনিক ও হেলদি ওয়ার্ড হিসেবে উপহার দেয়ার জন্য।

ব্যতিক্রমী এমন উদ্যেগের বিষয়ে জানতে চাইলে শৈবাল দাশ সুমন গণমাধ্যমকে বলেন, করোনা ভাইরাসের প্রতিরোধে কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় সকলকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকেরা। যেহেতু ভাইরাসটি ছোঁয়াছে তাই সকলকে সচেতন থাকতে হবে।

জামালখান ওয়ার্ডের প্রতিটি ঘরে ও স্কুল ছাত্র-ছাত্রীর মাঝে জনসচেতনতা বৃদ্ধি এবং মাস্ক ব্যবহারে আগ্রহী করার জন্য এ উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে গত ৪ফেব্রুয়ারিতে একমাস ব্যাপী এই কার্যক্রম চলছে।

সচেতনতার অংশ হিসেবে আগামী ১০ দিনএর মধ্যে জামালখান ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে ৫টি করে এবং বিভিন্ন স্কুলসহ মোট ২ লাখ ৫০ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ শেষ করা হবে বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন