২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ মার্চ ২০২০ www.24ghonta.news২৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৫ রজব ১৪৪১ হিজরি

আমিরাতে আরও দুই বাংলাদেশি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২০ । ৭:৪৮ রাত

সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ১৪ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এর আগেও দেশটিতে দুজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবারের ১৪ জন নিয়ে দেশটিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ নামক রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে। ইতোমধ্যে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে জানানো হয়, আজ নতুন করে যে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের মধ্যে চারজন আমিরাতের নাগরিক।

এছাড়া বাংলাদেশের দুজন ছাড়াও ইতালির তিন, নেপালের দুই এবং রাশিয়া, ভারত ও সিরিয়ার একজন করে নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন