২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৫ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১১ সফর ১৪৪১ হিজরি

সন্তানের নাম ‘আবরার ফাহাদ’ রাখলেন পুলিশ কনস্টেবল

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ । ১০:৪৩ সকাল

বুয়েটের মেধাবি শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে প্রতিবাদ। এমতবস্থায় এক পুলিশ সদস্য তার নিজের সদ্য জন্ম নেয়া সন্তানের নাম রেখেছেন আবরার ফাহাদ।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় পুলিশ বাহিনীর কনস্টেবল শামীম হাসানের প্রথম পুত্র সন্তান। বর্তমানে তিনি প্রেষণে র‍্যাবে কর্মরত আছেন।

পুত্র সন্তান জন্ম নেয়ার পর কনস্টেবল শামীম ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ (বুধবার) আমি পুত্র সন্তানের বাবা হলাম। মাশাআল্লাহ আমার সন্তানের নাম রেখেছি, এই মুহুর্তে সবার প্রিয় দেশের প্রথম ভাবনা শহীদ এর নামের প্রতি সম্মান রেখে ‘আবরার ফাহাদ।’

ইনশাআল্লাহ আমার সন্তানকে বর্তমান প্রচলিত পশ্চিমা উচ্চ ডিগ্রী এবং জঙ্গিবাদী ধর্মীয় মোল্লাদের থেকে দুরে রাখিয়া একজন দানশীল,গরীব দু:খী মানুষের সেবক হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করব।সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন আমার নেক আশা কবুল করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন