২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১০ মার্চ ২০২০ www.24ghonta.news২৭ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৬ রজব ১৪৪১ হিজরি

সোশ্যাল মিডিয়া ও ডিজিটাইজেশনে বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে মুজিববর্ষের অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ । ৪:৪৫ বিকাল

‘বিদেশি ও দেশবাসীর ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে আমরা মুজিববর্ষের অনুষ্ঠানকে ভিন্নভাবে সাজিয়েছি। বিদেশিদের আমরা চিঠির মাধ্যমে সার্বিক বিষয়ে জানিয়েছি। আপাতত কোনো জমকালো অনুষ্ঠানের আয়োজন থাকছে না, তবে নতুনত্ব আনা হয়েছে অনুষ্ঠানের। সোশ্যাল মিডিয়া ও ডিজিটাইজেশনের মাধ্যমে সারাবিশ্বে মুজিববর্ষের অনুষ্ঠান ছড়িয়ে দিতে চাই।’

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ উদযাপন বাস্তবায়ন আন্তর্জাতিক উপকমিটির সভায় এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা চেয়েছিলেন জমকালো অনুষ্ঠান হোক। কিন্তু দেশবাসি ও বিদেশিদের ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে আপাতত বড় অনুষ্ঠানের আয়োজন করতে চান না। আমরা ইতোমধ্যে বিদেশিদের সার্বিক বিষয়ে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের অনুষ্ঠানে নতুত্ব এনেছি, ভিন্নভাবে সাজিয়েছি। আমাদের জমকালো কোনো অনুষ্ঠানের আয়োজন না থাকলেও ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা মুজিব বর্ষের অনুষ্ঠানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায়।’

করোনা ভাইরাস নিয়ে তিনি বলেন, ‘করোনা ভাইরাস আমাদের সম্পন্ন নিয়ন্ত্রণে আছে। দেশের মধ্যে তিনজন আক্রান্ত হয়েছে, এর বাইরে কেউ নেই। দেশের বাইরে সিঙ্গাপুরে পাঁচজন আক্রান্ত হয়েছিল তারা সবাই ভালো আছেন। যেসব দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেশি তাদেরকে আমরা আপাতত দেশে আসতে নিরুৎসাহিত করছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী সচিব মাসুদ বিন মোমেন, মুজিব শতবর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ড. কানাল আব্দুল নাসের চৌধুরী প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন