২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১০ মার্চ ২০২০ www.24ghonta.news২৭ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৬ রজব ১৪৪১ হিজরি

পুত্রবধূর বেলনের আঘাতে মাথা ফাটল বৃদ্ধ শ্বশুরের,থানায় মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ । ৬:০৩ সন্ধ্যা

সাতক্ষীরার দেবহাটায় ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ শ্বশুরের মাথা ফাটিয়ে দিয়েছেন পুত্রবধূ। এ ঘটনায় বৃদ্ধ নিজে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা যায়, উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের মৃত হামিজদ্দীন সরদারের পুত্র নেছার আলী সরদার নামের ৭৮ বছরের এক বৃদ্ধ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে তার নিজ বাড়ির বেসিনের ট্যাপে হাত মুখ ধুয়ে বে-খেয়ালে ট্যাপটি বন্ধ না করে ঘরে চলে যান। এ সময় বৃদ্ধের ছোট পুত্র কওছার আলীর স্ত্রী রাজিয়া সুলতানা এটি দেখতে পায়। তখন পুত্রবধূ বৃদ্ধের উপর ক্ষিপ্ত হয়ে রুটি তৈরি করা বেলন দিয়ে বৃদ্ধের মাথায় সজোরে আঘাত করে। ফলে বৃদ্ধের মাথা কেটে রক্তপাতের ঘটনা ঘটে।

পরে বৃদ্ধ নেছার আলী থানায় এসে বাদী হয়ে পুত্র বধূর নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে তার পুত্রবধূ এমন ঘটনা প্রতিনিয়ত ঘটায় বলে জানান ৭৮ বছর বয়সী বৃদ্ধ নেছার আলী।
এ ব্যাপারে দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্বল কুমার মৈত্র জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন