২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৫ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১১ সফর ১৪৪১ হিজরি

পটিয়ায় ১ রাতে ২ সড়ক দুর্ঘটনায় আহত ৪

.jpeg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ । ১:৫৬ দুপুর

বুধবার দিবাগত রাত ১২টার সময় চন্দনাইশ বিজিসি ট্রাস্টের সামনে ট্রাক উল্টে গিয়ে ড্রাইভার এবং হেলপার গুরুতর আহত হয়। পরে রাতে পটিয়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট উপস্থিত হয়ে অমল বড়ুয়া (৫০) কে আহত অবস্থায় বিজিসি ট্রাস্টে ভর্তি করায়। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কোটবাজার এলাকার বাসিন্দা।

এছাড়া পটিয়া বাইপাসে রাত ২ টার সময় ১টি মাল বোঝাই ট্রাক আনোয়ারা রোডের মুখে রোড় ডিভাইডারে উপর উঠে ট্রাকটি উল্টে যায়।

এতে আহতরা নিজেরা পটিয়া হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করেছেন বলে জানান পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন