২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ মার্চ ২০২০ www.24ghonta.news২৮ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৭ রজব ১৪৪১ হিজরি

জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২০ । ৪:৪০ বিকাল

চলতি বছরের জুন মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার সেই বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে।

সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারী অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১১ জুন। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১৯ জুন।

প্রথম ম্যাচের ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সিরিজের প্রথম ম্যাচের আগে চট্টগ্রামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া। ১১ জুন শুরু হওয়া প্রথম টেস্ট শেষে দুই দল ঢাকায় পা রাখবে ১৬ জুন। ১৯ জুন শুরু হবে দ্বিতীয় টেস্ট।

২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অজিদের। তবে সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে। ২০২১ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসে সিরিজটি খেলবে তারা।

সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল অজিরা। চট্টগ্রাম টেস্টে হেরে গেলেও ঢাকায় সিরিজের প্রথম টেস্টে বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের বীরত্বে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয় হয়ে আছে সেই টেস্ট। অস্ট্রেলিয়া জাতীয় দলের এবারের বাংলাদেশ সফরকে ঘিরে তাই কাজ করছে বাড়তি উন্মাদনা।

একনজরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

১ম টেস্ট, ১১-১৫ জুন, চট্টগ্রাম
২য় টেস্ট, ১৯-২৩ জুন, ঢাকা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন