পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বনফুল ফ্যাক্টরির পাশে মূদুল চৌধিুরি ১টি মাটির দোতলা ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল দিবাগত রাত ৩ টার সময় আগুন লেগে এই দূর্ঘটনা ঘটে। তবে আগুন কি কারণে লেগেছে সঠিক জানাতে পারেনি পটিয়া ফায়ার সার্ভিস।
এলাকাবাসী জানায় রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানাীয়রা পটিয়া ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পটিয়া ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া ক্ষয়ক্ষতির পরিমান ৫ লাখ টাকা হবে বলে জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ । ২:০১ দুপুর