২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ মার্চ ২০২০ www.24ghonta.news২৮ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৭ রজব ১৪৪১ হিজরি

করোনা মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২০ । ১১:২১ রাত

সরকার দেশে করোনা ভাইরাস (কভিড-১৯) ছড়িয়ে পড়া রোধে স্বাস্থ্যসেবা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

অর্থ মন্ত্রণালয় আজ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের এক শ’ কোটি টাকা বরাদ্দের দাবির জবাবে এ বরাদ্দ সম্পর্কে তাকে অবহিত করেছে।

৫০ কোটি টাকার মধ্যে ৪৫.৫ কোটি টাকার বেশি সরঞ্জাম ক্রয়ের জন্য। বাকি বরাদ্দ জনসচেতনতা বাড়াতে এবং রাসায়নিক রি-এজেন্ট কেনার জন্য ব্যবহার করা হবে।

অর্থ মন্ত্রণালয় ২০১৯-২০-এর সংশোধিত বাজেটের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা তহবিল থেকে এ তহবিল বরাদ্দ দিয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন