২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২০ www.24ghonta.news২৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৮ রজব ১৪৪১ হিজরি

চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ । ৭:৫২ সকাল

কলকাতার জনপ্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায় না ফেরার দেশে চলে গেলেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৯ বছর। সন্তুর দুই কন্যার একজন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর এক কন্যার নাম অজপা মুখোপাধ্যায়।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন সন্তু। সন্ধ্যায় নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার ক্যান্সারের চিকিৎসা চলছিল।

কিছুদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময় বেশকিছুদিন ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি।
তখনই তার সুগারের সমস্যা ও ক্যান্সারের চিকিৎসার কথা জানা গিয়েছিল। তবে সেসময় কিছুটা সুস্থ থাকায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যান তিনি।

বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন সন্তু। তার মৃত্যুতে টালিগঞ্জের শিল্পীমহলে শোকের ছায়া নেমে এসেছে।

এদিন রাতেই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা পরিবার সূত্রে জানা গেছে। কয়েক বছর আগে তার স্ত্রী গোপা মুখোপাধ্যায় প্রয়াত হন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন