২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২০ www.24ghonta.news২৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৮ রজব ১৪৪১ হিজরি

করোনা ভাইরাস : চবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

চবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ । ২:২৮ দুপুর

২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : সারা বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। করোনাভাইরাস মোকাবিলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনটি নির্দেশনা দেওয়া হয়।

১। বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার র‌্যাগ ডে, নবীণ বরণ, সভা-সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জনসমাবেশ ও জনসমাগম সংক্রান্ত কর্মসূচি বন্ধ থাকবে। (২) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল নালা-নর্দমা, বিভিন্ন হলের ক্যান্টিন, কমনরুম, ডাইনিং হল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ও (৩) প্রত্যেক বিভাগ/ইনিস্টিটিউটে দিনের প্রথম ক্লাসের শুরুতে অন্তত ৫ মিনিট করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিং দিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি সবাই নিজেদের স্বার্থে নিষেধাজ্ঞা মেনে চলবেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন