২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২০ www.24ghonta.news২৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৮ রজব ১৪৪১ হিজরি

বিতর্কিত রইজ উদ্দিনের স্বাধীনতা পদক বাতিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ । ৬:১৪ সন্ধ্যা

অবশেষে বিতর্কিত এস এম রইজ উদ্দিন আহম্মেদের স্বাধীনতা পদক বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পুরস্কার ও পদক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গত ২০শে ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতা পদক ২০২০ পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। নয়জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়। সাহিত্যে এস এম রইজ উদ্দিন আহম্মেদের নাম ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে তাকে নিয়ে শুরু হয় আলোচনা–সমালোচনা।

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান আর ফেসবুকে লেখেন, এবার সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেলেন রইজউদ্দীন, ইনি কে? চিনি না তো। কালীপদ দাসই বা কে! হায়! স্বাধীনতা পুরস্কার!

রইজ উদ্দিন আহম্মদের ৩০ টির বেশি বই প্রকাশিত হয়েছে। এছাড়া আঞ্চলিক ইতিহাস, বাংলাদেশের নদনদী নিয়ে তিনি লেখালেখি করেছেন। তার বইয়ের মধ্যে রয়েছে, কেমন করে স্বাধীন হলাম, হ-য-ব-র-ল, পাখি সব করে রব, বাংলার যত ফুল ও হারানো প্রিয়া (কাহিনী কাব্য)।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন