২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৩ মার্চ ২০২০ www.24ghonta.news৩০ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৯ রজব ১৪৪১ হিজরি

শ্রেষ্ঠ এএসপি সার্কেল সম্মাননা পেলেন নেলী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ । ৭:০৪ রাত

ময়মনসিংহের দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমিন নেলী গুরুতর ঘটনা প্রতিরোধের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ এএসপি সার্কেল সম্মাননা পেয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় ‘মুজিববর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার’ ময়মনসিংহ রেঞ্জের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ সভায় মাহমুদা শারমিনকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মেলন কক্ষে এ সাফল্যের স্বীকৃতির জন্য এএসপি পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ (বিপিএম)।

এ সময় অন্যদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁইঞা, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন