২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ মার্চ ২০২০ www.24ghonta.news৩১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২০ রজব ১৪৪১ হিজরি

যুক্তরাজ্যে ক‌রোনায় ২য় বাংলা‌দে‌শির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২০ । ৭:২৪ সকাল

যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক বাংলা‌দে‌শির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টায় রয়েল লন্ডন হাসপাতালে ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।

জানা যায়, গেল সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে তিনি রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি হন। ভর্তির ৮ দিন পর তিনি মারা যান। তার গ্রামের বাড়ি সিলেটে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এর বাসিন্দা ছিলেন তিনি।

এর আগে রোববার (০৮ মার্চ) ব্রিটেনে যে তৃতীয় ব্যক্তি করোনা ভাইরাসে মারা গেছেন, তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভুত । সংক্রমণ ধরা পড়ার মাত্র পাঁচ দিনের মাথায় ম্যানচেস্টারের এক হাসপাতালে ৬০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।

এখন পর্যন্ত সারা বিশ্বে লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ হাজারেরও বেশি মানুষ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন