২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ মার্চ ২০২০ www.24ghonta.news৩১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২০ রজব ১৪৪১ হিজরি

বোয়ালখালীতে আগুনে পুড়লো ৬ দোকান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২০ । ১১:২৬ সকাল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গোলক মুন্সিরহাটে আগুনে পুড়ে গেছে ৬টি দোকান।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়ুয়া।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ফুল, মুরগী, পেঁয়াজ, ওয়ার্কশপ ও চায়ের দোকান ছিলো বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন