২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ মার্চ ২০২০ www.24ghonta.news৩১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২০ রজব ১৪৪১ হিজরি

দিল্লিতে কোয়ারেন্টিন শেষে ফিরলেন ২৩ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২০ । ৭:৪৪ রাত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর দেশে ফিরেছেন ২৩ বাংলাদেশি। তারা কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন স্বাস্থ্য পরীক্ষার পর এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় তাদের বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ বেলা তিনটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ।

এদিকে, করোনাভাইরাসে ব্যাপকভাবে আক্রান্ত দেশ ইতালি থেকে দুই ধাপে বাংলাদেশে ফিরেছেন ১৪২ ও ৩৪ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন