২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৫ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১১ সফর ১৪৪১ হিজরি

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

-দুর্ঘটনা-
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ । ১২:৫৪ দুপুর

কক্সবাজারের চকরিয়ার আজিজ নগর জাইল্লার ঢালা এলাকায় ইঞ্জিন চালিত ট্রলি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহতরা সবাই নলকূপ মিস্ত্রি তারা নলকূপ বসানোর জন্য পেকুয়া থেকে আমিরাবাদ যাচ্ছিলেন ।

নিহতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকার আব্দুল খালেকের পুত্র মামুনুর রশীদ (২১), আব্দুল মালেকের পুত্র মোহাম্মদ আসিফ (২২) । ঘটনায় আহত ব্যক্তি মেহেরনামা এলাকার কফিল উদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চিরিঙ্গা পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ মাহাবুব আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন