২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ মার্চ ২০২০ www.24ghonta.news২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২২ রজব ১৪৪১ হিজরি

বোয়ালখালীতে শিশুকে বলৎকার : মুদি দোকানদারের বিরুদ্ধে থানায় মামলা!

শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২০ । ৬:২৪ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে এক মুদির দোকানদারের বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক শিশুকে বলৎকার করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গতকাল ১৫ মার্চ রবিবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে মুদির দোকানদার আবদুল আজিজ সওদাগরের (৪২) বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন।

আবদুল আজিজ সওদাগর উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর ৯নং ওয়ার্ডের সুলতান সওদাগর বাড়ীর মৃত অলি সওদাগরের ছেলে। তিনি ওই এলাকার মুদির দোকানদার। শিশুটি স্থানীয় হেফজখানার ছাত্র।

অভিযোগে বলা হয়, গত ১১মার্চ স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ীর জন্য রুটি নিয়ে ফেরার পথে মুদির দোকানদার আবদুল আজিজ শিশুটিকে ডেকে নেয়।

অশ্লীল ভিডিও দেখিয়ে দোকানের ভেতরে জোরপূর্বক বলৎকার করে এবং এ ঘটনা কাউকে না জানানো জন্য ভয় দেখিয়ে দোকান থেকে বের করে দেয়। পরবর্তীতে সে অসুস্থ বোধ করলে বিষয়টি জানাজানি হয়।

শিশুটির চাচাতো ভাই মো. রুবেল জানান, এ ঘটনা পর থেকে আবদুল আজিজ পলাতক রয়েছে। সে আরো এ ধরণের অনেক ঘটনা ঘটিয়েছে। মান সম্মানের ভয়ে কেউ মুখ খোলেনি।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, ঘটনার ৫দিন পর শিশুটির পিতা বাদী হয়ে আবদুল আজিজকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে ঘটনা তদন্ত ও আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।

২৪ ঘন্টা/পূজন সেন/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন