২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৫ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১১ সফর ১৪৪১ হিজরি

মিরপুরে ফ্ল্যট থেকে স্ত্রী-পুত্রসহ ব্যাবসায়ীর লাশ উদ্ধার

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ । ৭:৩১ রাত

রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে স্ত্রী-পুত্রসহ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।

জানা যায়, বা‌য়েজীদ নামে এক গা‌র্মেন্টস ব্যবসায়ী খাবারে বিষ মিশিয়ে স্ত্রী অঞ্জনা ও ছে‌লে ফারহান‌কে মারার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানান, রা‌তে বা সকা‌লে যে কোন এক সময় এ ঘটনা ঘ‌টেছে। প্রথমে পা‌শের ফ্ল্যা‌টের বা‌সিন্দারা তা‌দের কোন সাড়া না পে‌য়ে দরজা ভে‌ঙে বা‌য়েজী‌দের ঝুলন্ত মরদেহ দেখ‌তে পায়। পরে পু‌লিশ‌কে খবর দেয়। পুলিশ এসে তিন জনের মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে পৌঁছায় বেলা ৩ টার দিকে।

ওসি জানান, সম্প্রতি ঋণখেলাপের কারণে বায়েজীদের বিরুদ্ধে একটি ব্যাংক মামলা করে। জানা যায়, তিনি বিভিন্ন ধরনে ব্যবসা করতেন। ব্যবসাতেই লাভ না হওয়ায়, ঋণ পরিশোধ করতে পারেননি।

এসব নিয়ে হতাশায় ভুগছিলেন বায়েজীদ। সেখান থেকেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকতা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন