২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ মার্চ ২০২০ www.24ghonta.news২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২২ রজব ১৪৪১ হিজরি

হ্যান্ড স্যানিটাইজার তৈরী করতে ৫০ হাজার টাকা দিলো কুবি প্রশাসন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২০ । ৯:২০ রাত

কুবি প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাজারে তৈরী হয়েছে হ্যান্ড স্যানিটাইজারের তীব্র সংকট। এ সংকট কমাতে ও অসাধু ব্যবসায়ীদের হাত হতে শিক্ষার্থীদের রক্ষা করতে এগিয়ে এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ।

রবিবার (১৫ মার্চ) ফার্মেসী বিভাগের ল্যাবে শিক্ষক, শিক্ষার্থী ও ল্যাব সহকারীর সহযোগিতায় প্রাথমিকভাবে প্রায় ৩০০ হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে বিতরণ করা হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফার্মেসি বিভাগকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। যাতে আরো ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়। আগামীকাল ১৭ মার্চ এগুলো বিতরণ করা হবে। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন বিভাগের শিক্ষকবৃন্দ।

এ ব্যাপারে জানতে চাইলে বিভাগীয় প্রধান সৈয়দ কৌশিক আহমেদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী হ্যান্ড স্যানিটাইজারের দাম বৃদ্ধি কিংবা সংকট তৈরী করছে। ফার্মেসী হেলথ রিলেটেড সাবজেক্ট হওয়ায় দায়বদ্ধতার জায়গা থেকে জনস্বার্থে আমরা এমন উদ্যোগ গ্রহণ করেছি।

এ প্রসঙ্গে উপাচার্য ড.এমরান কবির চৌধুরী বলেন, ফার্মেসী ডিপার্টমেন্টের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ফার্মেসী বিভাগের আরো হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করার জন্য যত আর্থিক সহযোগিতার প্রয়োজন হবে, তা বিশ্ববিদ্যালয় বহন করবে। তাদেরকে ৫০ হাজার টাকা দেয়া হয়েছে আরো ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার জন্য।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন