২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ মার্চ ২০২০ www.24ghonta.news৩ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৩ রজব ১৪৪১ হিজরি

জ্বর-হাঁচি-কাশি থাকলে মসজিদে না যাওয়ার পরামর্শ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০ । ৫:৫৬ সন্ধ্যা

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কভিড-১৯)। এর প্রভাবে বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ জন। এদিকে, বিদেশফেরত, জ্বর, হাঁচি ও কাশিতে আক্রান্ত এবং অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমন পরিহারের পরামর্শ দিয়েছে ইসলামি ফাউন্ডেশন (ইফা)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান ইফার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।

ইফার মহাপরিচালক জানান, করোনাভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমনসহ জনসমাগম পরিহারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো। ’

এ বিষয়টি দেশের সব মসজিদে জুমার খুতবায় গুরুত্ব সহকারে আলোচনা করার জন্য বলেছেন ইফার মহাপরিচালক আনিস মাহমুদ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন