২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ মার্চ ২০২০ www.24ghonta.news৩ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৩ রজব ১৪৪১ হিজরি

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ইউনিয়নে ব্যাপক কার্যক্রম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০ । ৯:৩০ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে সীতাকুণ্ডের ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের আয়োজনে ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়।

সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পরিষদের চেয়ারম্যান ও ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজীম উদ্দিন।

বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং করোনা ভাইরাসসহ সকল অশুভ শক্তি হতে দেশ ও জাতিকে রক্ষায় কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া ভাটিয়ারী ইউনিয়নের ছয়টি এতিমখানার শতাধিক এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। পরিষদ কার্যলয়ে আয়োজন করা হয় দোয়া মাহফিলের।

বিকালে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান নাজীম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড সদস্যসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন নেতা-কর্মী।

এদিকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ৯নং ভাটিয়ারী ইউনিয়নের অংশে মহাসড়কের পাশে চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যেগে ব্যাপক আলোকসজ্জা করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন