২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ মার্চ ২০২০ www.24ghonta.news৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৪ রজব ১৪৪১ হিজরি

বাংলাদেশে করোনায় প্রথম এক জনের মৃত্যু,নতুন ৪জনসহ আক্রান্ত ১৪

করোনায় দেশে প্রথম মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২০ । ৩:৫৮ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশে এখন পর্যন্ত ১৪ জনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত চারজনের একজন নারী ও তিনজন পুরুষ। আরো খবর : দেশে আরও এক করোনা রোগী শনাক্ত

তিনি বলেন, যিনি মারা গেছেন, তার বয়স ৭০ বছরের ওপরে। তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)ছিলেন।

‘তিনি নানা শারিরীক জটিলতায় ভুগছিলেন। তার কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসে সমস্যা এবং হার্টের অসুখ ছিল। হার্ট সমস্যার কারণে সম্প্রতি তার স্টেনটিং বা রিং পরানো হয়।’

আজকের সংবাদ সম্মেলনে ফ্লোরা বলেন, ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৩৪১ জনের পরীক্ষা হয়েছে। সন্দেহজনক ধরে আরো ১৬জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ৮ মার্চ প্রথম তিনজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন