২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ মার্চ ২০২০ www.24ghonta.news৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৪ রজব ১৪৪১ হিজরি

করোনা : পতেঙ্গা সী-বিচে জনসাধারণের সমাগমে নিষেধাজ্ঞা সিএমপি’র

পতেঙ্গা বিচে জনসমাগম নিষিদ্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২০ । ৪:৫৯ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে সতর্কতার অংশ হিসেবে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি।

বুধবার (১৮ মাচ) দুপুরে সিএমপির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। তাছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়।

এতে উল্লেখ করা হয়, সারাবিশ্বে করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে জনসমাবেশসহ বিভিন্ন জনবহুল এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই এর সংক্রমন রোধে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও জনসচেতনতা মূলক প্রচারণা চলমান রয়েছে।

এরূপ গণজমায়েতসহ অযাচিত ঘোরাফেরা সংক্রান্তে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চট্টগ্রামের পতেঙ্গা সী-বিচ এলাকায় জনসাধারণের অহেতুক উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে। এতে করোনা ভাইরাস খুব সহজেই এবং দ্রুত বিস্তার লাভ করতে পারে।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে চট্টগ্রামের পতেঙ্গা সী-বিচ এলাকায় জনসাধারণকে অহেতুক জমায়েত হওয়া সংক্রান্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান নিষেধাজ্ঞা জারি করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

২৪ ঘন্টা/ আর এস পি…

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন