২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ মার্চ ২০২০ www.24ghonta.news৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৪ রজব ১৪৪১ হিজরি

সচেতন হোন, করোনাভাইরাস থেকে মুক্ত থাকুন : সুজন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২০ । ৫:৫২ সন্ধ্যা

করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে সচেতনতার উপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

তিনি আজ বুধবার (১৮ই মার্চ) বেলা ১২টায় নাগরিক উদ্যোগের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে নগরীর কাজীর দেউড়ি বাজারের বিক্রেতা ও ক্রেতা সাধারণের মাঝে জীবানুনাশক সাবান এবং হেক্সিসল দিয়ে হাত ধোয়া কর্মসূচী, গ্লাভস বিতরণ শীর্ষক গণপ্রচারণায় উপরোক্ত মন্তব্য করেন।

এ সময় বাজারের ব্যবসায়ী এবং ক্রেতাসাধারণের উদ্দেশ্যে সুজন বলেন সম্প্রতি বিশ্বজুড়ে বিপুল আতঙ্ক তৈরি করেছে প্রাণঘাতী করোনাভাইরাসটি। চীনের হুবেই প্রদেশের উহানে একটি বাজার থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসটি শক্তিশালী হয়ে মহামারী আকারে রূপ নিতে যাচ্ছে। এ পর্যন্ত বিশ্বের অনেক দেশে ছড়িয়েছে করোনাভাইরাসটি। দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাসের প্রতিষেধক হিসেবে এখনো স্বীকৃত কোনো ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় এর প্রতিরোধও সম্ভব হচ্ছে না। আর সে কারণেই ছড়িয়ে পড়ছে আতঙ্ক। তাই এ ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতার কোন বিকল্প নাই।

তিনি বাজারের নোংরা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত বাজার পরিস্কার রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি বিনীত আহবান জানান। বিশেষ করে মাছ এবং মাংসের বাজারের উচ্ছিষ্টগুলো খোলা জায়গায় স্তুপ করে রাখার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে যা স্বাস্থ্যের জন্য ভীষন ক্ষতিকর বলে অভিহিত করেন তিনি।

তিনি কাজীর দেউড়ি বাজারের ব্যবসায়ী সমিতির প্রতি আহবান জানিয়ে বলেন কাজীর দেউড়ি বাজারটি নগরীর একটি অভিজাত বাজার। এ বাজারের সকল ক্রেতা সাধারণকে প্রতিদিন জীবানুনাশক সাবান দিয়ে হাত পরিস্কার করে দেওয়ার আহবান জানিয়ে জনাব সুজন বলেন আপনারা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাজারে আগত ক্রেতা সাধারণকে হাত পরিস্কার করে দিবেন। বাজার নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ময়লা আবর্জনা পরিস্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন। বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জনাব সুজনের প্রস্তাবনার সাথে সহমত পোষণ করেন এবং বাজার নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা সুজন আবারো চসিক মেয়রকে করোনাভাইরাস প্রতিরোধে দ্রুততার সাথে ক্রাস প্রোগ্রাম কর্মসূচী এবং স্বাস্থ্যকর বিপণন ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানান।

তাছাড়া যেহেতু কাজীর দেউড়ি বাজারটি সিডিএ’র অধীন সেহেতু এ বাজারের পরিস্কার পরিচ্ছন্নতাও নিয়মিত মনিটরিং করার জন্য সিডিএ চেয়ারম্যানের প্রতি আহবান জানান তিনি।

প্রচারণা শেষে সুজন নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে নিয়ে বাজারের বিক্রেতা ও ক্রেতা সাধারণকে জীবানুনাশক তরল সাবান এবং হেক্সিসল দিয়ে হাত পরিস্কার করে দেন। তিনি বাজারের মাছ, মাংস বিক্রেতা এবং মাছ কাটার সাথে নিয়োজিত ব্যাক্তিদের মাঝে হ্যান্ড গ্লাভস বিতরণ করেন। তিনি বলেন নাগরিক উদ্যোগের পক্ষ থেকে আমরা বাজারের সকল মাছ, মাংস বিক্রেতা এবং মাছ কাটার সাথে নিয়োজিত ব্যাক্তিদের মাঝে বিনামূল্যে হ্যান্ড গ্লাভস বিতরণ করছি সচেতনতার জন্য। দয়া করে আপনারাও নিজ উদ্যোগে হ্যান্ড গ্লাভস পরিধান করবেন এবং করোনাভাইরাস থেকে সচেতন থাকবেন। বাজারে উপস্থিত ক্রেতা, বিক্রেতা ও সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ সুজনের জনহিতকর কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন এবং যে কোন কর্মসূচীতে পাশে থাকার ঘোষণা দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ ইলিয়াছ, কাজীর দেউড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আব্দুর রহমান মিয়া, এস এম আবু তাহের, সাইদুর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মোঃ হোসেন, এজাহারুল হক, নগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য নুরুল কবির, মোঃ শাহজাহান, সমীর মহাজন লিটন, আবুল কালাম আবু, রকিবুল আলম সাজ্জী, মহানগর নগর ছাত্রলীগ সভাপতি এম ইমরান আহমেদ ইমু, মাহাদী হাসান সনন প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন