২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ মার্চ ২০২০ www.24ghonta.news৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৪ রজব ১৪৪১ হিজরি

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

পটিয়া সড়ক দুর্ঘটনায়
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২০ । ১১:৫৩ রাত

রাজধানীর আগারগাঁওয়ে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় কাফরুল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম(৩৫) নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় আগারগাঁও ৯ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ পরিদর্শক জাহানুর জানান, কয়েজন ছিনতাইকারী ছিনতাই করে পালাচ্ছিল। তখন এএসআই জাহাঙ্গীর তাদের পিছু নেয়। এ সময় আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়েছেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন