২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২০ www.24ghonta.news৫ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৫ রজব ১৪৪১ হিজরি

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ । ১:২৪ দুপুর

বাংলাদেশে করোনা ভাইরাসে নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭-তে দাঁড়ালো।

আবুল কালাম আজাদ জানান, নতুন করে আক্রান্ত তিনজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুইজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত।

তিনি আরও জানান, এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা একজনই।

করোনা ভাইরাস নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) খোলা হটলাইনে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৮৩৮ জন সেবা নিয়েছেন বলেও জানান তিনি।

বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এরমধ্যে ৮ হাজার ৯৭০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৯ জন।

এর আগে বুধবার পর্যন্ত দেশে ১৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল আইইডিসিআর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন